রাজশাহী বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে নৌকা পথে বিএনপি নেতাকর্মীরা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজশাহী বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে নৌকা পথে বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩, ২০২২ ২:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩, ২০২২ ২:৪৭ অপরাহ্ণ

 

আজ শনিবার (০৩ ডিসেম্বর) বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে পথে পথে পুলিশি বাধা এবং যানবাহনের ধর্মঘটের কারণে পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোরের বিভিন্ন উপজেলা এবং রাজশাহীর বাঘা উপজেলা থেকে ১০ – ১৪ ঘন্টা নদী পথ অতিক্রম করে রাজশাহীর মাদ্রাসা মাঠ এসে পৌছেন সহস্রাধিক বিএনপির নেতা কর্মী।

নেতাকর্মীরা গতকাল শুক্রবার (২ ডিসেম্বর) ভোরবেলা রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করে। আবার কেউ শুক্রবার বিকেলে আবার কেউ রাতে পদ্মা পাড়ের মাদ্রাসা মাঠে এসে পৌছে।

আগত নেতাকর্মীরা জানান, পরিবহন ধর্মঘট ঘোষনা করা এবং পথে পথে পুলিশের হয়রানির কারণে তারা বিকল্প হিসেবে নদীপথ কে বেচে নিয়েছেন।

তারা আরো বলেন, এখনও কয়েক শতাধিক নেতাকর্মীরা নদী পথে রয়েছেন। নৌকা থেকে নেমেই মিছিল সহকারে সভাস্থলের দিকে যাত্রা করবেন।

নেতাকর্মীরা জানান, দীর্ঘ নৌপথের যাত্রাকালে তারা রান্না, খাবারের কাজ আবার কখনও গান-বাজনা করে সময় অতিক্রম করে রাজশাহী আসেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ