রাজশাহী সমাবেশে বাধা ও হামলার প্রতিবাদে রিজভীর নেতৃত্বে মিছিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ডিসেম্বর ৩, ২০২২ ৫:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ডিসেম্বর ৩, ২০২২ ৫:০৭ অপরাহ্ণ

পল্টনে বিএনপির মহাসমাবেশের শ্লোগান দিয়ে এবং রাজশাহী সমাবেশে বাধা ও হামলার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভাকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এতে অংশ নেন। মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল ফকিরাপুল হয়ে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়।
মিছিলে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, শহীদুল ইসলাম বাবুল, আমিনুল ইসলাম, এসএম জাহাঙ্গীর হোসেন, গোলাম মাওলা শাহীন, ডাঃ জাহিদুল কবিরসহ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
জনতার আওয়াজ/আ আ