রাজারহাটে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মে ১৩, ২০২৩ ৭:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মে ১৩, ২০২৩ ৭:০৭ অপরাহ্ণ

‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এ শ্লোগানকে সামনে রেখে পুলিশের সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ মে) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘পুলিশ জনগণের শত্রু নয় বন্ধু। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।’ তিনি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) এ কে এম ওহিদুন্নবী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুনুর মো. আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
এ ছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি’র সভাপতিত্বে ও রাজারহাট থানার এসআই নিরঞ্জন রায়ের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রাণকৃষ্ণ দেবনাথ, প্রেসক্লাব রাজারহাটের যুগ্ম সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ রাজারহাট শাখার সাধারণ সম্পাদক সুরেশ চন্দ্র মহন্ত, রাজারহাট ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম, নাজিমখান ইউপি চেয়ারম্যান মো. মালেক পাটোয়ারী নয়া ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহানুর আলম সোহেল।
অনুষ্ঠানে জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ