রাতে কাকরাইলের এক ভবন থেকে বিএনপির দুই শতাধিক নেতাকর্মী আটক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাতে কাকরাইলের এক ভবন থেকে বিএনপির দুই শতাধিক নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৮, ২০২৩ ৯:০৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৮, ২০২৩ ৯:০৭ পূর্বাহ্ণ

 

ডেস্ক নিউজ

রাজধানীর কাকরাইল থেকে বিএনপির প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১২টার পর কাকরাইলে নির্মাণাধীন একটি ভবন থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, নির্মাণাধীন ভবনটি বিএনপি নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার মালিকানাধীন জমজম গ্রুপের। মোবাশ্বের আলম কুমিল্লার একটি আসন থেকে জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।
সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা ওই ভবনে অবস্থান নিয়েছিলেন।
বিএনপির ওই নেতাকর্মীরা মহাসমাবেশ ঘিরে নাশকতার উদ্দেশ্যে ওই ভবনে অবস্থান করছিলেন বলে দাবি করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ গণমাধ্যমকে জানান, আটক নেতাকর্মীদের কাছ থেকে বিপুল পরিমাণ লাঠিসোঁটা, ককটেল ও হাতবোমা উদ্ধার করা হয়েছে। আটককৃত কয়েকজনকে গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয়। বাকিদের রমনা থানায় রাখা হয়েছে।


 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ