রাথমিকের বৃত্তি পরীক্ষা একদিন পেছালো - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাথমিকের বৃত্তি পরীক্ষা একদিন পেছালো

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২ ৭:৩৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২ ৭:৩৯ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

সারাদেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একদিন পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। ওই দিন দেশের ৫ টি পৌরসভা ও ৬৬ টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

সোমবার (১২ ডিসেম্বর) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয়ের তথ্যে জানা যায়, ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ ডিসেম্বর পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হবে। আর ২১ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোকে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।

মোট চারটি বিষয়ে ২৫ করে মোট ১০০ নম্বরে দুই ঘণ্টার বৃত্তি পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি বিষয় থেকে ১৫টি এমসিকিউ ও একটি রচনামূলক প্রশ্ন থাকবে। ইতোমধ্যে মাঠ পর্যায়ে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে গত দুই বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হয়নি। চলতি বছরও সরকারের এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেই। তাই প্রচলিত নিয়ম ও পদ্ধতিতে আলাদা বৃত্তি পরীক্ষা নিয়ে প্রাথমিকের শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ