রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৩, ২০২২ ৮:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৩, ২০২২ ৮:১৬ অপরাহ্ণ

 

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসনের বাসভবনে গিয়ে রানির প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন প্রতিনিধি দলের সদস্যরা। এছাড়া সেখানে রাখা শোক বইয়ে সই করেন।

প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

এদিকে হাইকমিশনে এসে শোক জানানোর জন্য প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। বিশেষভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এসময় আওয়ামী লীগ প্রতিনিধিদল রানিকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু স্মৃতিচারণের কথা হাইকমিশনারকে অবহিত করে।

কর্নেল ফারুক খান বলেন, রানি এলিজাবেথ শুধু কমনওয়েলথের নেতা ছিলেন না, তিনি বিশ্বের একজন অভিভাবক ছিলেন। তিনি বাংলাদেশকে ভালোবাসতেন বলেই এখানে দুবার এসেছিলেন। বাংলাদেশের মানুষও তাকে ভালোবাসে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ