রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১৮, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১৮, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ

 

রাবি প্রতিনিধি

ছবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা ও প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তাঁরা। কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস বন্ধ থাকলেও বিভিন্ন বিভাগের পরীক্ষা চালু ছিল।

অধ্যাপক আব্দুল আলিম জানান, টানা তিন দিন ধরে আন্দোলন চললেও শিক্ষার্থীদের স্বার্থে পরীক্ষা ও কিছু জরুরি কার্যক্রম কর্মসূচির বাইরে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি নতুন প্রাতিষ্ঠানিক সুবিধা চালু হয়েছে। আমরাও চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একই ব্যবস্থা কার্যকর হোক। উপাচার্য আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন, তবে এখনো সময় জানাননি। আলোচনায় সমাধান না এলে আগামীকাল থেকে পূর্ণ কর্মবিরতি ও ধর্মঘট পালন করা হবে।

রাবি অফিসার সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, সোমবারের কর্মসূচি ছিল অর্ধদিবস। তবে মঙ্গলবার থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে, যেখানে সব ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, এটি আমাদের যৌক্তিক দাবি। সারা দেশের বিশ্ববিদ্যালয়ে যেখানে প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল রয়েছে, সেখানে রাবি কেন বঞ্চিত থাকবে? দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

তিনি জানান, ছাত্রদের স্বার্থে পরীক্ষা, বিদ্যুৎ, পানি, পরিবহন ও চিকিৎসা কার্যক্রম এ কর্মসূচির বাইরে রাখা হয়েছে। তবে দ্রুত দাবি মানা না হলে নির্বাহী কমিটি আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

এর আগে, ১৪ আগস্ট তারা দুই ঘন্টা কর্মবিরতি পালন করেন এবং প্রশাসন কে দুই দিনের আল্টিমেটাম দেয় পরবর্তীতে দাবি মানা না হলে ১৬ আগস্ট মতবিনিময় সভায় ৮ দফা দাবি জানায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ