রাবিতে সংঘর্ষ: ৩০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাবিতে সংঘর্ষ: ৩০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ১৩, ২০২৩ ২:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ১৩, ২০২৩ ২:১৪ অপরাহ্ণ

 

স্থানীয়দের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। নগরীর মতিহার থানা পুলিশের এসআই আমানত উল্লাহ বাদী হয়ে রবিবার (১২ মার্চ) রাতে মামলা দায়ের করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার বিভূতিভূষণ ব্যানার্জি সোমবার (১৩ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই মামলায় সবাই অজ্ঞাত আসামি। পুলিশ বক্স ও মোটরসাইকেলে আগুন এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করে। এছাড়া এ ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে রাবির উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীরকে প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক তারিকুল হাসান এবং সহকারী প্রক্টর আরিফুর রহমান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ