রামপুরায় রাস্তা অবরোধ রেখে ছাত্রদলের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রামপুরায় রাস্তা অবরোধ রেখে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ১, ২০২৩ ৭:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ১, ২০২৩ ৭:০১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির মহাসমাবেশে হামলা, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং সরকার পতনের একদফা দাবিতে ডাকা ৩ দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর রামপুরায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (১ নভেম্বর) রাজধানীর রামপুরা ব্রিজ সংলগ্ন চৌরাস্তা থেকে এ মিছিল শুরু হয়ে। মিছিল শেষে রাস্তা অবরোধ করে রাখে নেতৃবৃন্দ। এ সময় তারা অবরোধ সফল করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে স্লোগান দেন। ‘অবৈধ’ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবীতে দীর্ঘ সময় রাজপথ অবরোধ করে নেতৃবৃন্দ।

এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মারুফ এলাহী রনি, শ্যামল মালুম, যুগ্ম সম্পাদক শাহজাহান শাওন, আশিক রহমান, সহ-সাধারণ সম্পাদক কাজী সামসুল হুদা, নাসরিন রহমান পপি, সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান সাইদুল ইসলাম পলাশ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরিফ প্রধান শুভ, ঢাকা বিস্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক মো. আমান উল্লাহ, তারেক হাসান মামুন, নূরে আলম ভূইয়া ইমন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সজীব রায়হান, তিতুমীর কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী সাইফুল ইসলাম, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাহাবুদ্দিন ইমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের সদস্য সচিব বিএম কাওসার, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম-সম্পাদক ওবায়দুল্লাহ নাঈম, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক জাকির হোসেন নাঈম, ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সদস্য সাইফ সজীবসহ ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ