রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বাসভবনে ইউক্রেনের হামলা! - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বাসভবনে ইউক্রেনের হামলা!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ৩, ২০২৩ ৯:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ৩, ২০২৩ ৯:৫২ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয় ও বাসভবন ক্রেমলিনে ড্রোন হামলা চালিয়ে ইউক্রেন। মঙ্গলবার গভীর রাতে মনুষ্যবিহীন দুটি ড্রোন থেকে এ হামলা চালানো হয় বলে বুধবার (০৩ মে) অভিযোগ করেছে রাশিয়া। এ ঘটনায় রুশ প্রেসিডেন্টের কোনো ক্ষতি হয়নি এবং ক্রেমলিন পূর্বের সময়ানুযায়ী সচল রয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস জানিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রেমলিন জানিয়েছে যে, ‘প্রেসিডেন্ট পুতিনকে হত্যার উদ্দেশ্যে ইউক্রেন দুটি ড্রোন (মনুষ্যবিহীন বিমান) দিয়ে এই হামলার চেষ্টা চালিয়েছে। তবে ড্রোন পুতিন পর্যন্ত পৌঁছাতে পারেনি, এগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। পুতিন নিরাপদে আছেন। মস্কো এই ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেবে না।’ ক্রেমলিন সতর্ক করেছে, রাশিয়া প্রতিশোধ নেওয়ার অধিকার রাখে। তবে পুতিনের বাসভবনে ড্রোন হামলায় ইউক্রেনের ওপর দোষারোপ করা হলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি কিয়েভ।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পরে বলেছেন, হামলার সময় পুতিন ক্রেমলিনে ছিলেন না। এদিন রাতে তিনি নিজনি নভগোরোডের গভর্নর গ্লেব নিকিতিনের সাথে সাক্ষাৎ করেছেন। এর আগে মঙ্গলবার তিনি ভার্চুয়ালি সেন্ট পিটার্সবার্গ থেকে মারিউপোলে ট্রাম ট্র্যাফিক পুনরায় উদ্বোধন করেন। বিখ্যাত রুশ কন্ডাক্টর ভ্যালেরি গের্গিয়েভের ৭০তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানান পুতিন।

এ ঘটনাকে ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যা দিয়েছে ক্রেমলিন। ড্রোন হামলাটি এমন সময় করা হয়েছে যখন রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি তথা আগামী ৯ মে বিজয় দিবস পালনের প্রস্তুতি নিচ্ছিল। আপাতত রাজধানী মস্কোতে ড্রোন উড়ানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিজয় দিবসের কুচকাওয়াজ ক্রেমলিনের পাশে অবস্থিত রেড স্কয়ারে অনুষ্ঠিত হয়। এ ঘটনার পর ইউক্রেনীয় হামলার আশঙ্কায় দেশের বেশ কয়েকটি অঞ্চলের প্যারেড বাতিল করা হয়েছে। তবে মস্কোতে কুচকাওয়াচ হবে বলে ক্রেমলিন জানিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ