রাষ্ট্রদূত পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর দুই কর্মকর্তা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাষ্ট্রদূত পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর দুই কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ ১১:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ ১১:২৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

রাষ্ট্রদূত পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর দুই কর্মকর্তা। তাদের রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এই দুই কর্মকর্তা হলেন- মেজর জেনারেল কবীর আহাম্মদ ও বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন।

এখন পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের যে কোনো দেশে রাষ্ট্রদূত হিসেবে পদায়ন করবে।

অন্য আদেশে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে কৃষি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ