রাষ্ট্রপতির কাছে পিএসসির বার্ষিক প্রতিবেদন পেশ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩০, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাষ্ট্রপতির কাছে পিএসসির বার্ষিক প্রতিবেদন পেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে রবিবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর বার্ষিক প্রতিবেদন- ২০২৫ পেশ করা হয়েছে।

রবিবার (১ মার্চ) দুপুরে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমের নেতৃত্বে পিএসসি সদস্যদের সমন্বয়ে ১৫ জনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে এ প্রতিবেদন পেশ করেন।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম গণমাধ্যমকে জানান, সাক্ষাৎকালে পিএসসি চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কর্মকাণ্ড রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এক বছরের মধ্যে একটি বিসিএস পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করার জন্য পিএসসি যে রোডম্যাপ প্রণয়ন করেছে, তা বাস্তবায়নে জোর তাগিদ দেন রাষ্ট্রপ্রধান।

সাক্ষাৎকালে পিএসসির সচিবসহ রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ