রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেছেন কুয়েতে নবনিযুক্ত রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুন ২৬, ২০২৪ ৬:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুন ২৬, ২০২৪ ৬:২৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (২৬ জুন) বঙ্গভবনে এ সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, কুয়েতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম গন্তব্যস্থল। কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণের পাশাপাশি নতুন করে জনশক্তি রপ্তানির বিষয়ে কাজ করতে হবে।
এসময় কুয়েতের সাথে বাংলাদেশের বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বিদ্যমান সম্ভাবনাগুলোকে কাজে লাগানোরও নির্দেশ দেন রাষ্ট্রপতি।
জনতার আওয়াজ/আ আ