রাষ্ট্রপতি পুলিশ পদকে ভ‚ষিত হলেন ভোলার শশীভ‚ষণ থানার ওসি এনামুল হক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাষ্ট্রপতি পুলিশ পদকে ভ‚ষিত হলেন ভোলার শশীভ‚ষণ থানার ওসি এনামুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ১১:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ১১:১৯ অপরাহ্ণ

 

কামরুজ্জামান শাহীন,ভোলা
সাহসিকতা, বীরত্বপ‚র্ণ অবদান, গুরুত্বপ‚র্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলাম‚লক আচরণরে মাধ্যমে প্রশংসনীয় অবদান রাখা এবং সেবামূলক কাজের জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবায় ভ‚ষিত হলেন ভোলা জেলার শশীভ‚ষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. এনামুল হক (পিপিএম) ।
আজ ( ২৮ ফেব্রæয়ারী) মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে এ পদক গ্রহন করেছেন খ্যাতিমান ওসি মু. এনামুল হক।
বীরত্বপ‚র্ণ অবদান এবং সেবাম‚লক কাজের জন্য সারাদেশ ৪ শত পুলিশ কর্মকর্তার মধ্যে তিনি রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পদক পেয়েছেন। তিনি দ্বাদশ জাতীয় নির্বাচনে শশীভ‚ষণ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সুনামের সঙ্গে দ্বায়িত্ব পালন করেছেন।
ওসি মু. এনামুল হক পটুয়াখালী জেলার বাউফল উপজেলার একজন কৃতি সন্তান। তিনি ১৯৭৩ সালে মুসলিম সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেন। বাউফল কারখানা হাই স্কুল থেকে এস.এস.সি, বরিশাল হাতেম আলী কলেজ থেকে এইচ.এস.সি ও ঢাকা মিরপুর বাংলা কলেজ থেকে অনার্স সম্প‚র্ণ করেন তিনি। মু. এনামুল হক পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে ২০০০ সালে প্রথমে যোগদান করেন এবং ২০১২ সালে পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হন।
তিনি শশীভ‚ষণ থানায় ওসি হিসেবে যোগদানের পর থেকে তার কর্মক্ষেত্রে অবিচল এবং দায়িত্বশীলতায় পরিচয় দিয়েছেন সুনামের সাথে । পুলিশের এই সর্ব্বোচ স্বীকৃতি রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পদে যারা ভ‚ষিত হন তারা এককালীন অর্থ ও প্রতিমাসে ভাতা পান এবং নামের শেষে এই পদক উপাধি হিসেবে ব্যবহার করতে পারবেন।
ওসি মু. এনামুল হক বলেন, সততা নিষ্ঠা কর্তব্য ও উত্তম পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বশেষ পদক রাষ্ট্রপতি পুলিশ পদকে ভ‚ষিত হয়েছি। তিনি আরও জানান, আমি আমার চাকুরি জীবনে শেষ দিন পর্যন্ত আমার উপর অর্পিত দায়িত্ব শত ভাগ সততার সাথে পালন করে যেতে চাই ইনশাআল্লাহ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ