রাষ্ট্রপতি সম্পর্কে সংসদীয় বৈঠকে এজেন্ডা আকারে আসতে পারে : কাদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৭, ২০২৩ ১২:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৭, ২০২৩ ১২:৫৫ অপরাহ্ণ

রাষ্ট্রপতি সম্পর্কে কিছু জানি না, আজকের সংসদীয় বৈঠকে এটা এজেন্ডা আকারে আসতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে মৎস ভবন মোড়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, আজকে সবকিছু হয়ে যাবে এমন নয়। ১৯ তারিখ নির্বাচন, তার আগে এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি যে সিদ্ধান্ত নেবেন সেটিই বাস্তবায়ন করা হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সড়ক যোগাযোগ ব্যবস্থা শেখ হাসিনর আমলে বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান। এখন প্রায়োরিটি হলো অবকাঠামোগত উন্নয়ন এবং বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনা। জনগনের সচেতনতা প্রয়োজন। ইজিবাইকগুলো নীতিমালার মধ্যে নিয়ে আসার জন্য কাজ শেষ পর্যায়ে। মেট্রোরেলের পিলারে যারা পোস্টার লাগিয়েছেন তারা নিজ দায়িত্বে সেগুলো সরাবেন, অন্যথায় ব্যবস্থা নেয়া হবে। সড়কে নিরাপত্তা সবাই চায়, ফলে সবাইকেই এগিয়ে আসতে হবে।
সেতুমন্ত্রী বলেন, বায়ুদূষণে বাংলাদেশের অবস্থান অবশ্যই লজ্জার। এসব মানুষেরই সৃষ্টি। প্রতিরোধে যে ব্যবস্থা সংশ্লিষ্টদের সেগুলো খুবই বাজে।
আসন্ন নির্বাচন সম্পর্কে কাদের বলেন, আমাদের (রাজনৈতিক) কর্মসূচি প্রতিদিন আছে। ইউনিয়ন পর্যায়ে যে কর্মসূচি তা পাল্টাপাল্টি কোনো কর্মসূচি নয়। জনগনের জানমাল রক্ষা করা আমাদের কর্তৃব্য। আর তাই নির্বাচনের আগে আমাদের দলীয় কর্মসূচী থাকবে।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে। সেখানেই চূড়ান্ত করা হবে আগামী পাঁচ বছরের জন্য বঙ্গভবনে কে যাচ্ছেন। কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি।
জনতার আওয়াজ/আ আ