রাষ্ট্রের অর্থের সঠিক ব্যবহারে জোর দিতে বললেন পরিবহনমন্ত্রী রবিউল - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাষ্ট্রের অর্থের সঠিক ব্যবহারে জোর দিতে বললেন পরিবহনমন্ত্রী রবিউল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
রাষ্ট্রের অর্থ সঠিকভাবে ব্যয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে কাজ করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অনৈতিক চর্চা পরিহার করে সামগ্রিক স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে এবং নির্মাণ কাজে অপচয় রোধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব দেন।

৪৪তম বিসিএস (সড়ক ও জনপথ) ক্যাডারে নবযোগদানকারী ৩২ জন কর্মকর্তার সাত দিনব্যাপী ইনডাকশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান।

নবীন কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, রাষ্ট্রের প্রয়োজনেই তাদের প্রকৌশলী হিসেবে গড়ে তোলা হয়েছে—এই উপলব্ধি সবসময় ধারণ করতে হবে। তিনি আরও বলেন, অবকাঠামোগত উন্নয়ন ও অপচয় রোধে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে নবীন কর্মকর্তাদের আন্তরিকতা, সততা ও দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ