রাষ্ট্র কাঠামো মেরামত করবে জাতীয় সরকার: বুলু - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাষ্ট্র কাঠামো মেরামত করবে জাতীয় সরকার: বুলু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২, ২০২৩ ৩:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ২, ২০২৩ ৩:০৮ অপরাহ্ণ

 

জাতীয় সরকারের ধারণা রাষ্ট্র কাঠামো মেরামত করতে পারবে বলে জানিয়ে দলটির ভাইস-চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, যেসব জায়গায় রাষ্ট্র কাঠামো ধ্বংস হয়ে গেছে তা জাতীয় সরকার মেরামত করবে, বিএনপি এককভাবে করবে না।

বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেছেন, বিচারব্যবস্থা ও আইনের শাসন ধ্বংস হয়ে গেছে। এগুলোর মেরামত করা দরকার। রাষ্ট্র কাঠামো মেরামত করার লক্ষ্যে সমমনা সব রাজনৈতিক দল নিয়ে আগামী দিনে নির্বাচন করতে হবে।

সোমবার (২ জানুয়ারি) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকতুল্লাহ বুলু বলেন, আজ বাংলাদেশে আন্দোলন-সংগ্রাম চলছে। গত ৭ ডিসেম্বর আমাদের পার্টি অফিসের সামনে পুলিশ নেতাকর্মীদের ওপর নির্মমভাবে গুলি চালিয়েছে। গত একমাসে আমাদের ২৫ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। প্রতিদিন আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তারপরও আমরা বাংলাদেশের মানুষের সামনে ১০ দফা আন্দোলনের একটা রূপরেখা দিয়েছি।

তিনি বলেন, দেশে চার লাখ কোটি টাকা ঋণ খেলাপি হয়েছেৎ। আমরা বারবার বলেছি কারা এই খেলাপির সঙ্গে জড়িত তাদের নাম প্রকাশ করুন। কিন্তু সরকার তা করেনি। ত্রিশ দিনের মধ্যে সাদা কাগজে সই করে ইসলামী ব্যাংক থেকে ত্রিশ হাজার কোটি টাকা নেওয়া হয়েছে। এ বিষয়েও সরকারের মাথাব্যথা নেই।

দেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুট করে আওয়ামী পরিবারের সদস্যরা বিশ্বধনীদের খাতায় নাম লিখিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ