রাষ্ট্র হচ্ছে একটি স্থায়ী সত্তা যার মধ্যে সবার সমান অধিকার: আলাল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাষ্ট্র হচ্ছে একটি স্থায়ী সত্তা যার মধ্যে সবার সমান অধিকার: আলাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ৭, ২০২৩ ১:২৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ৭, ২০২৩ ১:২৮ পূর্বাহ্ণ

 

ডেস্ক নিউজ

মুক্তিযুদ্ধ এখনো চলমান মন্তব‌্য ক‌রে বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, যে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল কে ক্ষমতা হস্তান্তর না করার কারণে আমরা স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছি সেই অবস্থা এখনো বাংলাদেশের চলছে। তাহলে মুক্তিযুদ্ধটা কোথায় হল? মুক্তিযুদ্ধ এখন চলছে কারণ যে গণতন্ত্রের জন্য ভোটার অধিকারের জন্য আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু করেছি তা এখনো চলমান।

বৃহস্পতিবার (৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে ৬ জুলাই ২০১১ সালে সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকসহ বিএনপি’র প্রতিনিধির উপর পুলিশী হামলার প্রতিবাদে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, ‘রাষ্ট্র ও সরকারকে একাকার করে ফেলা হয়েছে। রাষ্ট্র হচ্ছে একটি স্থায়ী সত্তা যার মধ্যে সবার সমান অধিকার। আর সরকার হচ্ছে একটি নির্দিষ্ট সময় ভিত্তিক যে এই সময় পর্যন্ত সরকার থাকবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন রাষ্ট্র হচ্ছে একটি ডিমের খোসার মত। এই খোসাটার কোন মূল্য নেই। কিন্তু এই খোসাটা যে জিনিসটাকে আবরণ দিয়ে ঢেকে রাখে কুসুম বা সাদা অংশ এর প্রতিটির মূল্য আছে। সেই খোসাটা কে ভেতরের অংশের সাথে একাকার করে ফেলেছে আওয়ামী লীগ। এই জায়গাটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের সংকট।’

তিনি বলেন, ‘১৯৭১ সালে কোন মুক্তিযুদ্ধ হয় নাই,হয়েছে স্বাধীনতার যুদ্ধ। আমাকে কেউ রাজাকার বললে বলতে পারেন। মুক্তিযুদ্ধ এখনো চলমান। যে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল কে ক্ষমতা হস্তান্তর না করার কারণে আমরা স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছি সেই অবস্থা এখনো বাংলাদেশের চলছে। তাহলে মুক্তিযুদ্ধটা কোথায় হল? মুক্তিযুদ্ধ এখন চলছে কারণ যে গণতন্ত্রের জন্য ভোটার অধিকারের জন্য আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু করেছি তা এখনো চলমান।’

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, ‘এই মুক্তিযুদ্ধে নবীন ও যুবকরাই নেতৃত্ব দিবেন আমরা পেছন থেকে উৎসাহ দেব। কারণ ভাষা আন্দোলনে যুবকরাই নেতৃত্ব দিয়েছে। স্বাধীনতার যুদ্ধে যুবকরা নেতৃত্ব দিয়েছে। এই যুদ্ধেও যুবকরা নেতৃত্ব দিবে আমরা তাদের সাথে থাকবো।’

জয়নাল আবদীন ফারুকের উপর হামলা মানেই গোটা সংসদীয় পদ্ধতির উপর হামলা করা হয়েছে আঘাত করা হয়েছে ব‌লেও মন্তব‌্য ক‌রেন তি‌নি।

আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ কথায় কথায় বলে আমরা আদালতের বাহিরে যাব না। আদালত তো তাদের এক ব্যক্তিকে রঙ হেডেড ঘোষণা করেছিল। রং হেডেড ব্যক্তি তো ভোট দেওয়ার অধিকার রাখে না। সে দেশের প্রধান হন কিভাবে? আদালতের প্রতি যদি এতই ভক্তি থাকে তাহলে আদালতের ওই রায়টাকে সম্মান জানান।’

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভিপি নূর প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ