রাস্তায় ফেলে গয়েশ্বরকে বেধড়ক পেটাল পুলিশ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাস্তায় ফেলে গয়েশ্বরকে বেধড়ক পেটাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২৯, ২০২৩ ২:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২৯, ২০২৩ ২:০০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

রাজধানীর ধোলাইখালে আজ শনিবার বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা করেছে পুলিশ। এরপর কয়েক দফা সংঘর্ষ চলে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে।

সাপ পেটানোর মতো করে গয়েশ্বরকে পেটানো হয়েছে বলে উপস্থিত নেতাকর্মীরা দাবি করেছেন।

সরজমিনে দেখা গেছে, সংঘর্ষ চলাকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ বেশ কয়েকজন নেতাকর্মী একটি ভবনের নিচে আশ্রয় নেন। সেখান থেকে তাদের বের করে নিয়ে আসে পুলিশ। তাদের ঘিরে রাখেন পুলিশ সদস্যরা। এরপর বেশ কয়েকজন পুলিশ সদস্য এসে আটক থাকা বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে লাঠিপেটা শুরু করে। এতে বিএনপি নেতা আব্দুস সালাম আজাদসহ আটক থাকা নেতারা গয়েশ্বর চন্দ্র রায়কে মার থেকে রক্ষা করতে আসেন। পুলিশ সদস্যরা তাদেরও লাঠিপেটা করে। এক পর্যায়ে বিএনপির সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায় লুটিয়ে রাস্তায় পড়লেও কয়েজন পুলিশ সদস্য মারতেই থাকেন। তখন অন্য কয়েকজন পুলিশ সদস্য বাধা দেয়। এরপর গয়েশ্বর চন্দ্রকে গাড়িতে তুলে পুলিশ।

উল্লেখ্য, রাজধানী ঢাকার ধোলাইখালে বিএনপির অবস্থান কর্মসূচি পালন করছিল বিএনপি নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ