রাহুল-প্রিয়াঙ্কার সংসারের দ্বিতীয় ইনিংস! - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাহুল-প্রিয়াঙ্কার সংসারের দ্বিতীয় ইনিংস!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ৩, ২০২৩ ৪:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ৩, ২০২৩ ৪:৫০ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
কলকাতার তারকা দম্পতি রাহুল ব্যানার্জী ও প্রিয়াঙ্কা সরকারের সম্পর্কে অবনতির কথা প্রায় সবারই জানা। তবে নানা জল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে ছেলে সহজের কথা ভেবেই নিজেদের সমস্যাকে দূরে রেখে আবারো এক ছাদের নিচে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এ তারকা দম্পতি। বলা যেতে পারে, এটি রাহুল-প্রিয়াঙ্কার সংসারের দ্বিতীয় ইনিংস।

এই প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে অভিনেতা বলেন, আমরা একসঙ্গে সংসার করছি। খুব শীঘ্রই প্রিয়াঙ্কার বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট কিনছি। কিছু আইনি জটিলতা ছিল, সেটার মিটমাট হল। আমরা অনেক দিন একসঙ্গে থাকছি। তবে আপাতত আমি বেশির ভাগটা আমার মায়ের সঙ্গে থাকি। প্রিয়াঙ্কার বাড়িতে ওর বাবা-মা আছেন। সপ্তাহান্তে আমরা একসঙ্গেই সবাই সময় কাটাই।

তাহলে কি এখন দম্পতি রাহুল-প্রিয়ঙ্কা? এই প্রসঙ্গে অভিনেতার সাফ উত্তর, ‘স্বামী-স্ত্রী ছিলাম, আমরা সেটাই আছি।’ ২০১৮ সাল থেকে তাদের এই মামলা চলছিল। মাঝে অনেকটা সময় চলে গেছে। ২০২৩ সালে জানুয়ারি মাসে ছিল মামলার তারিখ। আদালতে কেউ হাজিরা না দেওয়ায় পর পর মামলার শুনানির তারিখ ধার্য হয় মার্চ, এপ্রিল ও জুলাইতে। তারপরই বিরোধ মিটিয়ে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন দু’পক্ষ। যদিও এই প্রসঙ্গে প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া এখনো মেলেনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ