রিজভীর নেতৃত্বে রাতে রাজধানীতে হারিকেন মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রিজভীর নেতৃত্বে রাতে রাজধানীতে হারিকেন মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ৭, ২০২২ ১২:৫৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ৭, ২০২২ ১২:৫৩ পূর্বাহ্ণ

 

দেশে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ আগস্ট) রাতে রাজধানীর ফকিরাপুল থেকে বিজয়নগর পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে রুহুল কবির রিজভী সংক্ষিপ্ত বক্তব্য দেন।

‘নেতাকর্মীরা পুলিশের গুলিতে দুইজন নেতা হত্যার বিচারের দাবিতে এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।’

এ সময় রিজভী বলেন, ‘মিটনাইট সরকারের পায়ের নিচে মাটি নেই। তাদের পতন অত্যাসন্ন।

তিনি বলেন, ‘নিশিরাতের ভোট ডাকাতির সরকার দেশের মানুষকে লোডশেডিংয়ের মাধ্যমে অন্ধকারে রেখেছে। এখন জনগণের পকেট কাটতে জ্বালানি তেলের দাম রেকর্ড বৃদ্ধি করেছে। তিনি অবিলম্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানান।

রিজভী বলেন, ভোলায় বিএনপির প্রতিবাদ সমাবেশে অবৈধ সরকারের পেটোয়া পুলিশ বাহিনী গুলি চালিয়ে দুইজনকে হত্যা ও অনেককে আহত করেছে। কিন্তু এই হত্যার প্রতিশোধ জনগণ নিবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের স্বার্থে এবং সরকারের দু:শাসনের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবে বলে তিনি জানান।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত বিএনপির নির্বাহী কমিটির বন পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাউসার,পার্থ দেব মন্ডল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, এসএম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ