রিজার্ভ আছে জানিয়েও ঋণের জন্য ছোটাছুটি কেন, প্রশ্ন জিএম কাদেরের - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রিজার্ভ আছে জানিয়েও ঋণের জন্য ছোটাছুটি কেন, প্রশ্ন জিএম কাদেরের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ৮, ২০২২ ১০:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ৮, ২০২২ ১০:৩৭ অপরাহ্ণ

 

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা (জিএম) কাদের বলেছেন, পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে। বিদ্যমান রিজার্ভ দিয়ে ছয় থেকে নয় মাসের আমদানি ব্যয় মেটানো যাবে— এমন সব কথা জানিয়েও বর্তমানে ঋণের জন্য দিগ্বিদিক ছোটাছুটি করছে সরকার।

জিএম কাদের বলেন, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) সকাল-সন্ধ্যা গালিগালাজ করে আবার সেখানেই ঋণের জন্য ধর্ণা দিচ্ছে সরকার। এখন কেন ঋণের জন্য ধর্ণা দিচ্ছে। আমাদের নাকি পর্যাপ্ত রিজার্ভ আছে। এখন এত রিজার্ভ গেলো কোথায়?

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সোমবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি। তেলে দাম বৃদ্ধির প্রতিবাদে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টি। আগামী ১০ আগস্ট দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

জাপা চেয়ারম্যান বলেন, সরকার নাকি আইএমএফের পরামর্শে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। আইএমএফ যদি মানুষ হত্যা করতে বলে, তাহলে কী সরকার মানুষ হত্যা করবে? সরকার নজিরবিহীনভাবে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।

তিনি বলেন, এখন জনপ্রতিনিধিরা রাজা হয়ে গেছেন, সাধারণ মানুষ প্রজা। আমরা আর রাজা চাই না, দেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচনের অধিকার ফিরে পেতে চায়। তাই একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এখন সময়ের দাবি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ