রিনাকে বিয়ে করা ভুল, কিরণের সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন আমির - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রিনাকে বিয়ে করা ভুল, কিরণের সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন আমির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ৬, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ৬, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

কিরণ রাওয়ের সঙ্গে আমির খানের বিবাহবিচ্ছেদ হয়েছে প্রায় চার বছর হয়ে গেছে। রিনা দত্তের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কিরণের সঙ্গে ঘর বাঁধেন অভিনেতা।

১৬ বছরের দাম্পত্য জীবন তাদের। অনেকের কাছে আদর্শ যুগল ছিলেন আমির-কিরণ। তবুও কেন হল তাদের বিচ্ছেদ? সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুললেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।

কিরণের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আবেগ নাকি শেষ হয়ে আসছিল। অভিনেতা জানান, তার অহংবোধ আবেগের বহিঃপ্রকাশে বাধা দেয়। তিনি এতটাই কিরণের প্রতি আবেগহীন হয়ে পড়েন যে, তার থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে নেন।

আমিরের কথায়, ‘‘কিরণ সব ঠিক করার চেষ্টা করে, কান্নাকাটি করে। কিন্তু আমি এতটাই বিচ্ছিন্ন বোধ করতাম, যেন চারপাশে ইস্পাতের আবরণ আমার। সারা জীবনের জন্য আবেগহীন হয়ে পড়ছিলাম।’’

যদিও অভিনেতা এটা খোলসা করেননি, ঠিক কী কারণে বিচ্ছেদ হয়। দিনকয়েক আগেই এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘‘মাত্র চার মাসের পরিচিতিতে রিনাকে বিয়ে করাটা ভুল ছিল।’’

যদিও একটা লম্বা বৈবাহিক জীবন কাটিয়েছেন তিনি রিনার সঙ্গে। এবার কিরণের সঙ্গে বিচ্ছেদের কারণও জানালেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ