রিফাত মাহবুব সাকিব সাউথ এশিয়া বিজনেস অ্যাওয়ার্ড পেলেন - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রিফাত মাহবুব সাকিব সাউথ এশিয়া বিজনেস অ্যাওয়ার্ড পেলেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৪ ২:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৪ ২:৫৫ অপরাহ্ণ

 

মো. মঞ্জুর হোসেন ঈসা,বিশেষ প্রতিনিধি
কক্সবাজারে সাউথ এশিয়া স‍্যোশাল কালচারাল কাউন্সিল ও সাউথ এশিয়া বিজনেস পার্টনারশীপের আয়োজনে পর্যটন শিল্পের উন্নয়নে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি )সন্ধ্যায় কক্সবাজার লাবনী পয়েন্ট সংলগ্ন হোটেল সী ওয়ার্ল্ড এর সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোটেল সী ওয়ার্ল্ড ও বাশার গ্রুপের চেয়ারম্যান এন্ড সিইও, দেশবরেণ্য শিল্পোদ্দ্যাক্তা আলহাজ্ব আবুল বশর আবু।

প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত পীরজাদা শহিদুল হারুন।

বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), এর পরিচালক যুগ্ম সচিব (অডিট ও আইন বিষয়ক), মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, শিক্ষাবিদ ও কলামিস্ট ডাঃ. মোহাম্মদ মাসুম চৌধুরী, মাই টিভির চট্টগ্রাম ব‍্যুরো প্রধান আলহাজ্ব নুরুল কবির, দুর্বার তারণ‍্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: আবু আবিদ,

কক্সবাজার জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ফরিদুল আলম শাহীন,

স্বাগত বক্তব্য রাখেন অগ্রগামী গ্রুপ নির্বাহী পরিচালক এম গোলাম ফারুক মজনু,সাউথ এশিয়া স‍্যোশাল কালচারাল কাউন্সিল মহাসচিব এইচ এম আরমান চৌধুরী প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তৌহিদ বেলাল, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান বাবুল চৌধুরী। উপস্থাপনায় ছিলেন

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো.মঞ্জুর হোসেন ঈসা, এস এ টিভির সংবাদ পাঠিকা গোলেনুর রুপা নূর।

আলোচনা সভার পর গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, সরকার পর্যটন শিল্পের যথাযথ গুরুত্ব অনুধাবন করে অনেক উন্নয়ন করেছে। পর্যটনের প্রয়োজনীয় সবকিছু আমাদের দেশে আছে। কক্সবাজার বিশ্বের সবচেয়ে বড় সৈকত। পর্যটন সম্প্রসারণে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, সেবার মান উন্নতকরণ, নিরাপত্তা বাড়ানো, আচরণ ও মানসিকতার পরিবর্তন হতে হবে। একটি স্মার্ট ট‍্যুরিজম হবে। তাই কক্সবাজারের পর্যটন শিল্পকে আরো বেশি সাজাতে হবে।
অনুষ্ঠানে বিশিষ্ট লেখক, গবেষক, ব্যাংকার বর্তমান সময়ের আলোড়িত ৩ টি বই প্রকাশ করার জন্য লেখক হিসাবে রিফাত মাহবুব সাকিব সাউথ এশিয়া বিজনেস অ্যাওয়ার্ড গ্রহণ করছেন প্রধান অতিথির হাত থেকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ