রিমান্ড শেষ না করেই অসুস্থ শাজাহান খান, পাঠানো হলো কারাগারে - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রিমান্ড শেষ না করেই অসুস্থ শাজাহান খান, পাঠানো হলো কারাগারে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ ৭:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ ৭:১১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেলেও দুদিনের মাথায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ রবিবার (৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. খোকন মিয়া।

আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কারাগারে পাঠানোর এ আদেশ দেন। গত ৫ সেপ্টেম্বর রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ৬ সেপ্টেম্বর শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৪ আগস্ট রাজধানীর ধানমণ্ডি থানাধীন এলাকার ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব (১৪)।

পরে তিনি বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমণ্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত ২৫০/৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
এ মামলায় শাজাহানকে ২৩ নম্বর আসামি করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ