রিশালে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রিশালে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৩, ২০২৪ ১২:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৩, ২০২৪ ১২:৩৫ পূর্বাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতার স্মরণে দোয়া এবং দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সংক্ষালঘু সম্প্রদায় ও জনগণের জানমালের নিরাপত্তা সহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ঐক্যবদ্ধশান্তিপূর্ণ বরিশাল গড়ার লক্ষে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২) আগস্ট বিকালে বৈরী আবহাওয়া বৃষ্টির মধ্যে নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে বীর মুক্তিযোদ্ধা ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক এ্যাড.মজিবর রহমান সরোয়ারের আয়োজনে অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মজিবর রহমান সরোয়ার।

এখানে আরো উপস্থিত ছিলেন পদবঞ্চিত সাবেক মহানগর বিএনপি সহ সভাপতি সৈয়দ আহসান কবীর হাসান, সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর, সহকারী যুগ্ম সম্পাদক আনায়ারুল হক তারিন, সাবেক বরিশাল সদর কোতয়ালী বিএনপি সভাপতি আলহাজ নুরুল আমিন, হোসেন চৌধুরী, এমজি ফারুক, কেন্দ্রীয় যুবদল সহ সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন, ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তরিক সহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুনের সভাপতিত্বে ও প্রেসক্লাব সম্পাদক এস এম জাকির হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন সিনিয়র সদস্য ও বিপ্লবী বাংলাদেশ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, এটিএন বাংলা বরিশাল প্রতিনিধি হুমাউন কবীর, এখন টিভি বরিশাল স্টাপ রিপোর্টর ফেরদৌস সোহাগ, সাইফুর রহমান মিরন,গিয়াস উদ্দিন সুমন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ