রিয়েলমি’র সুবিশাল ব্যাটারি সমৃদ্ধ স্মার্টফোন আনার গুঞ্জন!
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ ১০:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ ১০:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি
ছবি সংগৃহীত
নতুন ডিভাইস আনাকে কেন্দ্র করে আবারও বাজারে শোরগোল তৈরি করেছে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। গুঞ্জন শোনা যাচ্ছে, মাত্র ১৮ হাজার টাকা দামের মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে রিয়েলমি।
এই খাতের বিশেষজ্ঞরা জানান, বর্তমানে এই রেঞ্জের স্মার্টফোনে ৫,০০০ থেকে ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাওয়া যায়। কিন্তু, রিয়েলমি এই রেঞ্জকে আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। আশা করা যায়, ঘনঘন চার্জ দেওয়া ছাড়াই দীর্ঘসময় ধরে স্মার্টফোন ব্যবহার করতে চান এমন ক্রেতাদের প্রত্যাশা পূরণেই এ ব্যাটারি নিয়ে আসা হচ্ছে।
সূত্র থেকে জানা যায়, নির্ভরযোগ্য পারফরম্যান্স ও ভ্যালু-ড্রিভেন ফিচারের জন্য ব্যাপক জনপ্রিয় রিয়েলমির সি-সিরিজ থেকে এই ডিভাইসটি নিয়ে নিয়ে আসা হতে পারে। এই গুঞ্জন সত্যি হলে, এ সেগমেন্টের স্মার্টফোনে নতুন মানদণ্ড তৈরি করবে রিয়েলমি। একইসাথে, সাশ্রয়ী মূল্যে সারাদিন ব্যবহারের সক্ষমতায় অতুলনীয় হয়ে উঠবে এটি।
রিয়েলমির পক্ষ থেকে এখনো কিছু নিশ্চিত করা না হলেও, ইতোমধ্যে এই উন্মোচনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
জনতার আওয়াজ/আ আ