রুহুল আমিন গাজীর খোঁজ নিতে হাসপাতালে জামায়াত আমির - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রুহুল আমিন গাজীর খোঁজ নিতে হাসপাতালে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৭:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৭:২২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি, দৈনিক সংগ্রামের চীফ রিপোর্টার বিশিষ্ট সাংবাদিক জনাব রুহুল আমিন গাজী গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তাকে দেখতে হাসপাতালে যান।

এ সময় তার সাথে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী উত্তরের আমির জনাব মো: সেলিম উদ্দিন ও সাংবাদিক নেতা জনাব শহিদুল ইসলাম।

এছাড়াও জামায়াতে আমির রুহুল আমীন গাজীর চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার দ্রুত সুস্থতার জন্য মহান রবের নিকট দোয়া করেন। সেইসাথে দেশবাসীকে দোয়া করার আহ্বান জানান।

প্রেস বিজ্ঞপ্তি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ