রুহুল কবির রিজভীর মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০০, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রুহুল কবির রিজভীর মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৬, ২০২৩ ৩:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৬, ২০২৩ ৩:১০ অপরাহ্ণ

 

কারাগারে বন্দি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আ্যডভোকেট রুহুল কবির রিজভীর অসুস্থ হওয়ায় অবিলম্বে তার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ‘রিজভী আহমেদ মুক্তি সংগ্রাম পরিষদ’।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে পরিষদের আহ্বায়ক সঞ্জয় দে রিপন ও সদস্য সচিব মো. শিপন খানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর শান্তিনগর মোড় থেকে শুরু হয়ে কাকরাইল মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

সঞ্জয় দে রিপন দাবি করেন, জাতীয়তাবাদীদের অন্যতম পাওয়ার হাউজ রিজভী আহমেদকে এই সরকার ভয় পায় বলেই বিনা কারণে তাকে কারারুদ্ধ করা হয়েছে। তার শারীরিক অবস্থা উদ্বেগজনক। তাই অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানাই।

এসময় মিছিলে আরও উপস্থিত ছিলেন- শ্রমিকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুফতিজুল কবীর কিরণ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা মো. রবিন হোসেন, শ্রমিক নেতা মো. বাদল সরকার, যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা মিজানুর রহমান তপন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলনেতা মো. নজরুল ইসলাম, ছাত্রনেতা মো. কাউসার আলম, মো. সম্রাট আহমেদ সহ শতাধিক নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ