রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসীর হাত থেকে মুক্তি পাওয়ায় এলাকাবাসীর দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসীর হাত থেকে মুক্তি পাওয়ায় এলাকাবাসীর দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২০, ২০২২ ৬:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২০, ২০২২ ৬:৪৯ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শীর্ষ সন্ত্রাসী বজলুর রহমান বজলুর গ্রেফতারে চনপাড়া পুনর্বাসনের লোকজনের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে আনন্দ উল্লাস। বজলুর শাস্তির দাবি করে রবিবার বিকালে স্থানীয় সাধারণ মানুষ চনপাড়া ৩ নম্বর খেলার মাঠে আলোচনা সভার আয়োজন করেন। পরে এলাকাবাসীর মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

জানা গেছে, বজলু গ্রেফতারে স্বস্তি ফিরে আসায় রবিবার বিকাল ৪ টায় খেলার মাঠে স্থানীয় এলাকাবাসী বজলুর শাস্তির দাবিতে আলোচনা সভা করেন। সভা শেষে মিষ্টি বিতরণ করা হয়। এসময় স্থানীয় লোকজন ক্ষোভের সঙ্গে বলেন, বজলু গ্রেফতারে আমরা খুশি। গত ১৩ টা বছর চনপাড়ার মানুষরে অনেক নির্যাতন করেছে। কথায় কথায় মানুষকে মিথ্যা মামলা দিয়েছে। কেউ তার কথার বাহিরে গেলে তাকে মাদক দিয়ে ফাঁসিয়ে দিতো। তারা বলেন, বজলু বেরিয়ে আসলে আবারো অত্যাচার নির্যাতন চালাবে। বজলুর পরিবার ও তার লোকজন বলে বেড়াচ্ছে ৩ থেকে ৪ মাস পর বজলু জেল থেকে বেরিয়ে আসবে। এখন যারা বজলুর বিরোধিতা করছে তাদের শায়েস্তা করবে।
এদিকে, রবিবার দুপুরে বজলুকে আদালতে প্রেরণ করা হয়। এসময় পুলিশ তিন মামলায় বজলুর ১৯ দিনের রিমান্ড আবেদন করেন। নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ, শুক্রবার বিকালে র‌্যাব-১ এর আভিজানিক একটি দল তাকে চনপাড়া থেকে গ্রেফতার করে। র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গ্রেফতারের সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, জাল টাকা, ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়। শনিবার (১৯ নভেম্বর) দুপুরে র‌্যাব-১ এর সদস্যরা বজলুর রহমান বজলুকে রূপগঞ্জ থানায় সোপর্দ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ