রূপগঞ্জে যুবদল নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আটক ১২ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রূপগঞ্জে যুবদল নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আটক ১২

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ৫, ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ৫, ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ

 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ছবি :সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়ারেন্টসহ ডজন মামলার পলাতক আসামি ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় শামীমের সহযোগীদের হামলায় বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। এ হামলার ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ মে) রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

শামীম মিয়ার চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার বাসিন্দা।

সন্ত্রাসী শামীমকে ছিনিয়ে নেওয়ার পর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনী চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় জটিকা অভিযান চালিয়ে শামীমের স্ত্রী সাথী আক্তারসহ ১২ জনকে আটক করেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, পুলিশের অভিযানের অংশ হিসেবে মাদক ও অস্ত্র উদ্ধারসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করতে পুলিশ চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশ জানতে পারেন চনপাড়ার মাদক সম্রাট ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী শামীম মিয়া ঐ এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে শামীম মিয়াকে পুলিশ গ্রেপ্তার করলেও শামীমের অনুসারীরা পুলিশের উপর মব সৃষ্টি করে নিয়ে যায়। পরে পরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে শামীমের স্ত্রীসহ ১২ জনকে আটক করেন।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ