রূপনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রূপনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২৮, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২৮, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক তার নিজ নির্বাচনী এলাকার (ঢাকা- ১৬) রূপনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন।

বুধবার (২৮ মে) সকালে রাজধানীর রূপনগর আবাসিক এলাকার টিনসেড ১০ নম্বর রোডে নতুন ভবনের এ ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন তিনি।

ভিত্তি প্রস্তর উদ্বোধন করতে এলে স্কুলের শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

এ সময় রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, রূপনগর থানা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আফাজ উদ্দিন সরকার, স্কুলের প্রধান শিক্ষক মো. জসীম উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ