রেঙ্কিংয়ে নতুন উচ্চতায় পিংকি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রেঙ্কিংয়ে নতুন উচ্চতায় পিংকি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩ ৬:৪৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩ ৬:৪৮ পূর্বাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

এবারের দক্ষিণ আফ্রিকা সফরটা দুর্দান্ত কেটেছে বাংলাদেশ দলের। ওয়ানডে ও টি- টোয়েন্টি দুই সিরিজেই আফ্রিকার মাটিতে প্রথম জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতি দল। এই সাফল্যে বড় ভূমিকা রয়েছে ওপেনার ফারজানা হক পিংকির। ওয়ানডে সিরিজে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে দেশের বাইরে সেঞ্চুরি করেন তিনি। এর প্রভাব পড়েছে আইসিসি র‌্যাঙ্কিংয়ে, নতুন উচ্চতায় উঠেছেন পিংকি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১০২ রানের দারুণ এক ইনিংস খেলেন ফারজানা হক। গতকাল র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। যেখানে দুই ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠেছেন পিংকি। এটি মেয়েদের আইসিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটারদের সর্বোচ্চ অবস্থান। এর আগে অন্য কেউ সেরা ২০-এ উঠতে পারেননি।

উন্নতি হয়েছে লেগ স্পিনার রাবেয়া খাতুনেরও। চার ধাপ এগিয়ে ৫২ নম্বরে উঠেছেন তিনি। এছাড়া অলরাউন্ডার রিতু মনি এগিয়েছেন দুই বিভাগেই। ব্যাটিংয়ে আট ধাপ এগিয়ে উঠেছেন ৬৮তম স্থানে আর বোলিংয়ে চার ধাপ এগিয়ে উঠেছেন ৯০ নম্বরে। সিরিজ নির্ধারনী ম্যাচে সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার তাজমিন ব্রিটস। র‌্যাঙ্কিং হালনাগাদে ৩২ ধাপ এগিয়ে ৪১ নম্বরে উঠেছেন তিনি। সেই ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান লরা ভলভার্ট আগের মতোই ৪ নম্বরে আছেন। শেষ দুই ম্যাচে ৫০ ও ১১৮ রান করেন আরেক প্রোটিয়া ব্যাটার আনিকা বোশ। ৭১ ধাপ এগিয়ে তিনি উঠেছেন ৭০ নম্বরে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ