রোড মার্চে বাঁধা দিলে প্রতিহত করে জীবনের শিক্ষা দিয়ে দিবে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রোড মার্চে বাঁধা দিলে প্রতিহত করে জীবনের শিক্ষা দিয়ে দিবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১২:৫৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১২:৫৫ পূর্বাহ্ণ

 

মাদারীপুর প্রতিনিধি
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ চেয়ে আমরা দলীয় শৃঙ্খলা মেনে সমস্ত কর্মসূচি পালন করে আসছি। আগামী ৩ অক্টোবর আমাদের রোর্ড মার্চ। এ যাত্রা পথে যদি আওয়ামী লীগ বা তাদের কোনো অপশক্তি বাঁধা সৃষ্টি করে তাহলে সেটি প্রতিহত করে জীবনের জন্য শিক্ষা দিয়ে দেবে বিএনপি।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার রোড মার্চ সাফল্যের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘স্বৈরাচারী ভোট ডাকাত অবৈধ সরকারকে বিতাড়িত করে বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা দেশের মানুষকে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে এই এক দফা আন্দোলনের ডাক দিয়েছি।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের চেতনা হচ্ছে স্বৈরাচারী শাসন কায়েম করা। আর বিএনপি সরকারের লক্ষ্য হচ্ছে, বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনা ও দেশেকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া। আমরা আমাদের উদ্দেশ্য থেকে আর পিছু পা হবো না। জীবন দিয়ে হলেও আমরা আমাদের এক দফার দাবি আদায় করে ছাড়বো।’

এ আরও বক্তব্য রাখেন চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, জহুরুল হক শাহাজাদা মিয়া, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, সহ-গণ শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমায়ন কবির ও জামাল শরীফ, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ