রোববার মানববন্ধন, ডিএমপিকে অবহিত করলো বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রোববার মানববন্ধন, ডিএমপিকে অবহিত করলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকায় মানববন্ধন কর্মসূচি সম্পর্কে অবহিত এবং নিরাপত্তার বিষয়ে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছে বিএনপি।
শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টুর স্বাক্ষরে এই চিঠি পাঠানো হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ