রোববার স্পিকারের কাছে পদত্যাগপত্র দেবেন বিএনপির এমপিরা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রোববার স্পিকারের কাছে পদত্যাগপত্র দেবেন বিএনপির এমপিরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ১০, ২০২২ ৭:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ১০, ২০২২ ৭:৩৯ অপরাহ্ণ

 

বিএনপির সংসদ সদস্যরা রোববার (১১ ডিসেম্বর) স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে গিয়ে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন।

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালে প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গোলাপবাগে দলের ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় সাতজন এমপির পদত্যাগের ঘোষণা দেওয়া হয়।

দলীয় সিদ্ধান্তে সংসদ থেকে এ পদত্যাগ বলে জানান সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ