রোহিঙ্গা ক্যাম্পে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ১২, ২০২৩ ১২:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ১২, ২০২৩ ১২:৫৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এবং দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন।
বুধবার (১২ জুলাই) সকাল ৯টায় উজরা জেয়ার নেতৃত্বে প্রতিনিধিদল বিশেষ বিমানে করে কক্সবাজারে পৌঁছেছে।
সকাল সাড়ে ১০টার দিকে প্রতিনিধিদলটি উখিয়া বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর পরিচালিত রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করে। উজরা জেয়ার নেতৃত্বে মার্কিন হাই প্রোফাইলের এই প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্পে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সরাসরি আলাপচারিতার বাইরে নিউট্রিশন সেন্টার, কালচারাল মেমোরি সেন্টার ঘুরে দেখবে ও কক্সবাজারে কর্মরত প্রায় সব আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবে।
এ ছাড়া আজ বিকেলে কক্সবাজারে সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে ঢাকা ফিরে যাবেন আন্ডার-সেক্রেটারি উজরা জেয়া ও সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু। কক্সবাজার সফরে তাদের সঙ্গে থাকছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও দক্ষিণ এশিয়ায় শরণার্থী বিষয়ক সমন্বয়কারী ম্যাককেঞ্জি রোয়েসহ ১০ সদস্যের প্রতিনিধিদল।
জনতার আওয়াজ/আ আ