রোহিঙ্গা সংকটের জন্য বিএনপি দায়ী: শাজাহান খান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রোহিঙ্গা সংকটের জন্য বিএনপি দায়ী: শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ২৬, ২০২২ ২:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২৬, ২০২২ ২:২১ অপরাহ্ণ

 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনামলে প্রথমে মিয়ানমার থেকে রোহিঙ্গারা এসে আশ্রয় নেয়। সেই সময় এই সুযোগ না দিলে পরবর্তী সময়ে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে পারতো না। এজন্য রোহিঙ্গা সংকটের জন্য বিএনপি দায়ী।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে মাদারীপুর শহরের সেলিনা কমপ্লেক্সে মহিলা বিষয়ক অধিদফতরের সেলস্ অ্যান্ড ডিসপ্লে সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে প্রথমে দেশে রোহিঙ্গাদের আশ্রয় না দিলে আজ এমন পরিস্থিতি সৃষ্টি হতো না। জিয়াউর রহমান ও খালেদা জিয়া ক্ষমতায় থাকতে দেশে তিন লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছিল। সেই রাস্তা দেখেই পরে কয়েক লাখ রোহিঙ্গা আবার দেশে ঢুকে পড়ে।

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, রোহিঙ্গাদের ওপর যখন চরম আঘাত এসেছে, নারীদের ধর্ষণ করা, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, এমনকি শিশুদের হত্যা করেছে মিয়ানমার, তখন প্রতিবেশী দেশ হিসেবে তারা আমাদের দেশে এসেছে। শুরুতে শেখ হাসিনার সরকার তাদের বাধা দিয়েছিল, পরে মানবিক কারণেই আশ্রয় দিয়েছে। শুধু রোহিঙ্গাদের আশ্রয়ই দেওয়া হয়নি, এমনকি তাদের জন্য বাসস্থানেরও ব্যবস্থা করা হয়েছে।

এ সময় তিনি জানান, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে আন্তর্জাতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টির জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শাজাহান খান বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপি বিদেশিদের কাছে শুধু নালিশ দিয়েই যাচ্ছে। বিদেশিরা আমাদের দেশে সহযোগিতা ও পরামর্শ দিতে পারে। কিন্তু এ দেশের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। দেশে আর কোনোদিন সামরিক শাসন কিংবা সেনাবাহিনী ক্ষমতায় আসবে, সেই সুযোগ কিংবা পরিবেশ নেই। সংবিধানেও এমন কিছু নেই। আর সেনাবাহিনী সেই কাজটি করবেও না। বিএনপি মনে করছে আন্দোলন-সংগ্রাম করে শেখ হাসিনা সরকারকে হটাবে। এই সরকার আন্দোলন কিংবা সংগ্রাম করে হটাবোর মতো দল নয়। এই সরকার জনগণের ভিত্তি করেই রাজনীতি করে আসছে।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মহিলা বিষয়ক অধিদফতরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মাহমুদা আক্তার কনা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাখাওয়াত হোসেন সেলিমসহ স্থানীয় নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ