রৌমারীতে বিএনপি সমর্থকদের আলোচনাসভা ও প্রীতি ভোজ অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রৌমারীতে বিএনপি সমর্থকদের আলোচনাসভা ও প্রীতি ভোজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪ ১:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪ ১:১১ অপরাহ্ণ

 

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থকদের উজ্জীবিত করতে আলোচনা সভা ও প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শৌলমারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুব নেতা ফারুক আহমেদের আয়োজনে গয়টাপাড়া এলাকায় এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

উপজেলার শৌলমারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের কৃষক দলের সভাপতি মন্টু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও রৌমারী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব দলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ, সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন আকন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রৌমারী উপজেলা শাখার সভাপতি সানজিদা ইয়াছমিন শিল্পী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফারুক আহমেদ বাবু, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সদস্য এলাহী শাহরিয়ার নাজিম।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, রৌমারী উপজেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ইছা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ