র্যাগিংয়ের অভিযোগে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ৫ ছাত্র বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের র্যাগিং করার অভিযোগ উঠেছে। এতে অভিযুক্ত ব্যবসায় প্রশাসন বিভাগের পাঁচ ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের নবীন এক শিক্ষার্থী র্যাগিংয়ের শিকার হয়ে আমাদের কাছে অভিযোগ করেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। এতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
জনতার আওয়াজ/আ আ