র্যালিতে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
গাজা ও রাফায় ইসরাইলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে দেশব্যাপী প্রতিবাদ ও সংহতি র্যালিতে অংশ নিতে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১ টা থেকেই বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়ছে। র্যালিতে বিএনপির সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

এর আগে গতকাল বুধবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিবৃতিতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ ও সংহতি র্যালি অনুষ্ঠিত হবে। র্যালিটি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। এছাড়া একই দিন দেশব্যাপী সকল মহানগরে উল্লিখিত কর্মসূচি পালিত হবে।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে প্রতিবাদ ও সংহতি র্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ