র‍্যাংক ব্যাজ পরলেন পদোন্নতি পাওয়া ৬ পুলিশ কর্মকর্তা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

র‍্যাংক ব্যাজ পরলেন পদোন্নতি পাওয়া ৬ পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১৪, ২০২২ ৩:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১৪, ২০২২ ৩:৫৭ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত ৬ কর্মকর্তা স্ত্রীদের সঙ্গে নিয়ে র‌্যাংক ব্যাজ পরলেন। মঙ্গলবার (১৪ জুন) দুপুরে পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। এসময় পাশে ছিলেন কর্মকর্তাদের সহধর্মিনী।

এ সময় পিবিআই প্রাধানের সহধর্মিনী ডাঃ জয়া মল্লিক পাশে উপস্থিত থেকে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরাতে সাহায্য করেন।

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত ৪ জন কর্মকর্তারা হলেন মো. হুমায়ূন কবীর, মো. ইকবাল, মো. আতিকুর রহমান মিয়া, মো. মাহফুজুর রহমান।

পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত ২ জন কর্মকর্তা হলেন মীর মো. শাফিন মাহমুদ, মহিউদ্দিন মাহমুদ সোহেল।

অনুষ্ঠানে পিবিআই প্রধান বলেন, বাংলাদেশ পুলিশে এবারই প্রথম র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে তাদের সহধর্মিনীরা উপস্থিত থাকার প্রথা চালু হলো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ