'র' এর পরিকল্পনায় নির্বাচনী মাঠ সাজানোর ষড়যন্ত্র হচ্ছে: যুক্তরাষ্ট্র জাগপা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘র’ এর পরিকল্পনায় নির্বাচনী মাঠ সাজানোর ষড়যন্ত্র হচ্ছে: যুক্তরাষ্ট্র জাগপা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ২৫, ২০২৫ ৯:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ২৫, ২০২৫ ৯:৫৬ অপরাহ্ণ

 

ছবি: প্রতিনিধি
জনতার আওয়াজ ডেস্ক
ভারতীয় ‘র’ এর পরিকল্পনায় বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাঠ সাজানোর ষড়যন্ত্র হচ্ছে এবং ভারত বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের বিরুদ্ধে ভোটের বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য জেলা ভিত্তিক নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হচ্ছে বলে এমন মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া।

বুধবার (২৪ জুন ) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯ টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এলাকায় বাংলাদেশস্থ যুক্তরাষ্ট্র প্রবাসী নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত “ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক” মানব বন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রহমত উল্লাহ বলেন, আজ দুঃখের সাথে বলতে হয় আওয়ামী ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করা গেলেও এখনও আওয়ামী লীগের দোসররা বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। শুধু তাই নয়, ভারতীয় আগ্রাসন এখনো আমলাতন্ত্রের সব জায়গায় জাগ্রত আছে। আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বাঁধাগ্রস্থ করতে ভারত ও আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র তৈরি করছে।

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি আগামী নির্বাচনকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হতে পারে তাহলে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু অবাধ ও ইতিহাসের মাইলফলক হয়ে থাকবে।

মাওলানা শিহাব উদ্দিন বলেন, রাজনীতিবিদদের কে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। ঘুষ, দুর্নীতি বন্ধে সর্বোচ্চ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে মোঃ শহিদুল্লাহ বলেন, জনগণের ট্যাক্সের টাকায় সরকারি আমলাদের বেতন হয়। প্রবাসীদের রেমিট্যান্সের টাকা দেশের চাকা সচল হয় অথচ এই আমলারাই দেশ ও জনগণের টাকা বিদেশে পাচারে ব্যস্ত হয়ে পড়ে। তারাই আবার ভারতীয় দোসরদের ভূমিকা পালন করে।

শাহেদ কামাল বলেন, বাংলাদেশে যতদিন ভারতীয় আগ্রাসন থাকবে ততদিন বাংলাদেশ মাথা উচু করে দাঁড়াতে পারবে না। আমাদের ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে।

এসময় আরো বক্তব্য রাখেন, পেট্রিয়ট অব বাংলাদেশ এর সভাপতি আব্দুল কাদের, হাসান সিদ্দিক, মাইন উদ্দিন, ইমরান হোসেন, আশিক এলাহি, জাকারিয়া ভূঁইয়া, দিদার হোসেন প্রমূখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ