লং মার্চ সফল করার লক্ষ্যে হবিগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লং মার্চ সফল করার লক্ষ্যে হবিগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২০, ২০২৩ ৪:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২০, ২০২৩ ৪:৪২ অপরাহ্ণ

 

অবৈধ হাসিনা সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষে ১ দফা দাবি আদায়ে বিএনপি ও যুগপৎ আন্দোলনের কর্মসূচি অংশহিসেবে ভৈরব-ব্রাম্মণবাড়িয়া-হবিগঞ্জ-
মৌলভীবাজার-সিলেট লং মার্চ সফল করার লক্ষ্যে হবিগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জাতীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার। জেলা বিএনপির আহবায়ক আবুল হাসিম এর সভাপতিত্বে ও যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান চৌধুরী পরিচালনায় আরও বক্তব্য রাখেন জেলা এডঃ সামছু মিয়া চৌধুরী, এড: মঞ্জুর উদ্দিন শাহীন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক,বিএনপির যুগ্ন-আহবায়ক এড: হাজী নূরুল ইসলাম,ইসলাম তরফদার তনু,হাজী এনামুল হক, ডা: আহমুদুর রহমান আব্দাল, এড: এনামুল হক সেলিম,এড কামাল উদ্দিন সেলিম, মো: আব্বাস উদ্দিন সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ