লক্ষীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে ২ জন নিহত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লক্ষীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে ২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫ ১:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫ ১:৩৯ অপরাহ্ণ

 

লক্ষ্মীপুর প্রতিনিধি

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে আনন্দ পরিবহনের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে ডুবে যায়। এতে ২ জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও রাজিব চৌধরী জানান, চন্দ্রগঞ্জে সড়ক দুর্ঘটনায় পানিতে ডুবে ২ জন মারা গেছেন। নিহত এ দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া আরও একজন নিহত হওয়ার বিষয় নিশ্চিত করেন। নিহত ব্যক্তির নাম হুমায়ুন কবির (৫০)। তার বাড়ি নওগাঁ জেলায়।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় পানিতে ডুবে ৩ জন গুরুতর আহত হন। আহত একজনকে উদ্ধার করে স্থানীয় ন্যাশনাল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

হাইওয়ে পুলিশের ওসি মোবারক হোসেন ভূঁইয়া জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ও স্থানীয়রা বাসযাত্রীদের উদ্ধার করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ