লক্ষ্মীপুরের রায়পুর মোটরসাইকেলে চেপে বিয়ে, এলাকাবাসী অবাক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লক্ষ্মীপুরের রায়পুর মোটরসাইকেলে চেপে বিয়ে, এলাকাবাসী অবাক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২ ১১:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২ ১১:৫৫ অপরাহ্ণ

 

মোটরসাইকেলে চড়ে বিয়ে করলেন লক্ষ্মীপুরের রায়পুর ভূইয়ারহাট এলাকার ফয়সাল। ওই অঞ্চলে এটি একটি ব্যতিক্রমী ঘটনা। আজ বৃহস্পতিবার সদর উপজেলার নন্দনপুর এলাকার আবদুল রসিদের মেয়ে ফাতেমা আক্তারকে বিয়ে করেন তিনি।

ফয়সালের বাবা ইসমাইল হোসেন বলেন, ‘আমাদের সমাজে মোটর সাইকেলে বিয়ে করার রেওয়াজ নেই। বিষয়টি অনেকেই অন্যভাবে নিচ্ছেন। তারপরও ছেলে নাছোড়। তার শখ পূরণ করতেই এমন আয়োজন।’

বর ফয়সাল জানান, ছোটবেলা থেকেই মোটরসাইকেল চালানোর ভক্ত তিনি। মোটর সাইকেল চালানো এবং নতুন মডেলের বাইক পরিবর্তন করাই তার শখ। তার ইচ্ছা জাগে মোটরসাইকেলে চেপে বিয়ে করবেন। তাই বিয়ের আগে তিন লাখ টাকা দিয়ে নতুন মডেলের একটি মোটর বাইক কেনেন।

তিনি আরও জানান, মোট বরযাত্রী ১২০ জন। তার মধ্যে ৭০ জন মোটরসাইকেলে, একটি প্রাইভেটকার এবং পাঁচটি মাইক্রোতে বাকি ৫০ জন যাত্রী নিয়ে কনের বাড়িতে যাওয়া হয়। বিয়ের সব কাজ শেষ করতে সন্ধ্যা হয়ে যাওয়ায় শীতের কারণে নতুন বউ নিয়ে তিনি মাইক্রোযাত্রা করে নিজের বাড়ি আসেন।

এই বিয়ে এলাকায় বেশ সাড়া ফেলেছে। রাস্তার দুপাশে লোকজন ভিড় করে নবদম্পতিকে দেখতে। ফয়সালের কয়েকজন বন্ধু বলেন, বাইক প্রেমিক বন্ধু ফয়সাল বাইকে করে বিয়ে করতে পারায় তার সঙ্গে আমরাও আনন্দিত।

তবে এ বিষয়ে কনেপক্ষের কেউ বক্তব্য দিতে রাজি হননি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ