লন্ডনের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি ‘লতিকা’ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লন্ডনের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি ‘লতিকা’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ৬, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ৬, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
লন্ডনে ডিভি চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র ‘লতিকা’ দাপ্তরিকভাবে গৃহীত হয়েছে। ব্রিটিশ কাউন্সিল (ইউকে)-এর অর্থায়নে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সামছুল ইসলাম স্বপন।

‘লতিকা’র গল্প এগিয়েছে বাংলাদেশের নড়াইল জেলায় চিত্রা নদীর পাড়ে ঐতিহ্যবাহী মালো সম্প্রদায়ের এক সংগ্রামী নারী ও তার পরিবারকে কেন্দ্র করে। তার স্বামী শ্যাম বিশ্বাস ভোঁদড় দিয়ে মাছ শিকার করা জেলে। দুই সন্তান এবং তিন জোড়া ভোঁদড় নিয়ে তাদের টানাপড়নের সংসারের বহমান জীবনচিত্র উঠে এসেছে লতিকায়।

উৎসবে দক্ষিণ এশিয়ার ৪১টি পূর্ণদৈর্ঘ্যের ফিচার, স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্যচিত্র, ফিকশন চলচ্চিত্র অফিসিয়ালি সিলেক্ট হয়েছে। চলতি বছেরের ৫ থেকে ৭ জুলাই লন্ডনের ইনস্টিটিউট অফ কনটেম্পোরারি আর্টস-এর মঞ্চে সেগুলোর প্রদর্শন হবে।

নির্মাতা স্বপন জানান, এই উৎসবে ‘লতিকা’ সিলেক্ট হওয়াও তিনি খুবই আনন্দিত।

‘লতিকা’ এ বছর সুইজারল্যান্ডের জনপ্রিয় ৫৫তম ভিশনস ডু রিয়েল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে অফিসিয়ালভাবে জায়গা করে নেয়। তাছাড়া ইংল্যান্ডের ২৩তম ওয়াও-ওয়েলস ওয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসব এবং চট্টগ্রাম আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী হয়েছে লতিকার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ