লন্ডনে ঈদুল আযহার নামাজ আদায় করলেন তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লন্ডনে ঈদুল আযহার নামাজ আদায় করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ৬, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ৬, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
লন্ডনে নেতাকর্মীদের সাথে ঈদুল আযহার নামাজ আদায় করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার লন্ডন সময় সকালে তারেক রহমানের সাথে যুক্তরাজ্য প্রবাসী বিএনপির নেতাকর্মীরা ঈদ জামাতে যোগ দেন। এসময় তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও তার সাথে ছিলেন। জামাত শুরু আগে নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে ঈদ জামাত আদায়ের অনুরোধ করেন তারেক রহমান। পাশাপাশি ঈদ জামাত শেষে বিএনপির উপস্থিত নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া ঈদ উদযাপনের একটি ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করে তারেক রহমান বলেছেন, ‘‘বিশ্বজুড়ে সকলকে ঈদ মোবারক। ঈদ-উল-আযহা উদযাপনের সময়, আসুন আমরা শান্তি, সুখ এবং করুণার প্রতি আমাদের অঙ্গীকার পুনর্নবীকরণ করি। ঐক্য এবং নিঃস্বার্থ চেতনা আমাদের আরও ন্যায়সঙ্গত এবং জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে অনুপ্রাণিত করুক। আমাদের হৃদয়ে এবং মানবতার মধ্যে সহনশীলতা এবং ঐক্য বিরাজ করুক, গণতন্ত্রের জন্য সংগ্রামকারীদের, বিশেষ করে বাংলাদেশের জনগণের জন্য সান্ত্বনা এবং শক্তি বয়ে আনুক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ