লন্ডনে খলিলুর রহমান ও আমীর খসরুর সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুন ১৩, ২০২৫ ৩:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুন ১৩, ২০২৫ ৩:১২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মধ্যে লন্ডনে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ জুন) লন্ডনের স্থানীয় সময় দুপুরে সেখানকার একটি হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
জনতার আওয়াজ/আ আ