লন্ডনে ভাষা শহীদদের প্রতি যুক্তরাজ্য বিএনপির গভীর শ্রদ্ধা নিবেদন - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লন্ডনে ভাষা শহীদদের প্রতি যুক্তরাজ্য বিএনপির গভীর শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরুর নেতৃত্বে যুক্তরাজ্য বিএনপি শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।পরবর্তীতে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন যুক্তরাজ্য বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ।

পুস্পস্তবক অর্পণের পর নেতৃবৃন্দ ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পুস্পস্তবক অর্পণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব তৈমুছ আলী, সাবেক সহসভাপতি তাজুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক গুলজার আহমেদ খান, যুক্তরাজ্য যুবদলের সাবেক আহ্বায়ক দেওয়ান মোকাদ্দিম চৌধুরী নিয়াজ, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সদস্য ফখরুল ইসলাম বাদল, সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল বাসিত বাদশা, বাবুল আহমেদ চৌধুরী, এডভোকেট খলিলুর রহমান, সাবেক সহ দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন সেলিম, জাসাস ইউরোপের সমন্বয়ক ইকবাল হোসেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কদর উদ্দিন, সাবেক সহ সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তৌকির শাহ, লন্ডন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, সাবেক কার্যনির্বাহী সদস্য সালেহ আহমেদ, যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক বাবর চৌধুরী, লন্ডন মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস, সাবেক সহ সভাপতি আক্লুছ মিয়া, বিএনপি নেতা শেখ মিজানুর রহমান, সানুর মিয়া, আতিকুর রহমান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ